বিএনপির ১০০ কর্মীর আওয়ামী লীগে যোগদান

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৫:০৮
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির ১০০ সক্রিয় কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
 
সোমবার রাত সাড়ে নয়টায় শহরের আমবাগান মাঠে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। মঞ্চে ফুল দিয়ে তাদেরকে বরণ করা হয়। পৌর আওয়ামী লীগের সাত নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
 
এতে সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম গুলবার সভাপতিত্ব করেন।
এতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক মালিথা, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী বণিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস সালাম খান অতিথি ছিলেন।