যশোরর শার্শা উপজেলার বাঁগআচড়া থেকে তিন সন্ত্রাসীকে পিস্তল-ম্যাগজিন-গুলিসহ আটক করেছে পুলিশ।
ৎ
মঙ্গলবার ভোরে উপজেলার বাগুড়িয়া এলাকার মোয়াজ্জেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এরা হলেন, যশোরের শীর্ষ সন্ত্রাসী খোড়া কামরুল, যশোরের খোড়কী এলাকার মোস্তফা ও শার্শা উপজেলার পাঁচকায়বা গ্রামের জোবায়ের রহমান চঞ্চল।
বাগআঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শরীফ হাবিবুর রহমান জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ওই তিন সন্ত্রাসী ওই বাড়িতে গোপন বৈঠক করছিলেন। এ সময় তাদের ধরতে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে কামরুল গুলিবিদ্ধ হন। এ সময় কামরুলসহ বাকি তিনজনকে পিস্তল-ম্যাগজিন-গুলিসহ আটক করা হয়। গুলিবিদ্ধ কামরুলকে যশোরে চিকিৎসা দেয়া হচ্ছে।
