যশোরে বোমার ঘটনায় মামলা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২২:২০
যশোর কৃষি সম্প্রসারণ অফিসের সামনে বোমাবাজির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। 
 
মঙ্গলবার কোতোয়ালি থানার এসআই বিল্পব কুমার বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। 
 
এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বোমাবাজির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।