বঙ্গবন্ধুর জন্মদিনে বর্ণিল আয়োজন

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০০:৫৩

বিনোদন রিপোর্ট

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবসে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এদিন অগ্রণী স্কল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ সেজেছিল বর্ণিল সাজে। নানা ধরনের খেলাধুলার সাথে শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে ও জাতীয় পতাকা প্রদর্শনের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তুলে ধরেছে শিক্ষার্থীরা। অনুষ্ঠানমালায় আরো ছিল ক্রিকেটারদের অনুকরণে ক্রিকেটের মঞ্চায়ন। মাশরাফির ঢংয়ে বল করা, সাকিবের মতো ব্যাট করাসহ নানা অনুকরণ। এছাড়া ছিল নারী জাগরণের উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে। এমন সব উপস্থাপনা আগত অতিথিদের মুগ্ধ করেছে।

পরে অনুষ্ঠানে মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মদিনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি মোহাম্মদ সোলায়মান সেলিম।

মেধা তালিকায় পুরস্কৃতরা হলেন মোনালিসা হক মিমো, ফাতেমা ইসলাম, সাফিয়া ইসলাম, তাসনিয়া জামির, লামিয়া তানবিন, সুমাইয়া, জিনাত রহমান, অরুন্ধতী রায়, তাসনিম খান, আয়েশা আক্তার, ফারিহা আঞ্জুম, জেমিমা তাসনুভা, মাইশা মাহমুদ, মারিয়া শিকদার, ইসরাত জাহান ও আনিকা অর্পা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রেজাউজ্জামান ভূঁইয়া, প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের, শরিফুল এমদাদ নাইম, মতিউর রহমান জামাল, মো. জাকির হোসেন, আজিজুর রহমান মোহন, আনোয়ার ইকবাল শান্টু, আব্দুর রহমান বাবলা, শেখ আলমগীর প্রমুখ।