দুবাই ওপেনে রাজিবের হার, রাকিবের ড্র

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৭:৫৮
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠানরত ১৮তম দুবাই ওপেন দাবায় ড্র করেছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ৪ পয়েন্ট অর্জন করেছেন।
 
অষ্টম রাউন্ডের খেলায় রাকিব রাশিয়ার আন্তর্জাতিক মাস্টার কেন্টার এডুয়ার্ডের সাথে ড্র করেন। মিনহাজ ফিলিপাইনের তাবাদা জোবান্নির বিরুদ্ধে ওয়াক-ওভার পান এবং রাজীব ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার প্রত্যুষা বোদ্ধার কাছে হেরে যান।
 
নবম বা শেষ রাউন্ডের খেলায় রাকিব জর্ডানের ফিদে মাস্টার সামহুরির সাথে, মিনহাজ ভারতের হার্ষা বারাথাকটির সাথে এবং রাজীব ভারতের হেমন্ত শর্মার সাথে খেলবেন।
 
বাংলাদেশ নৌবাহিনীর  গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ৮ খেলায় সাড়ে চার পয়েন্ট করে অর্জন করেছেন।