নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ কৃষকলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়। কৃষকলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ধামইরহাট এম এম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা ওবাইদুল হক, আজাহার আলী, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ হেল বাকী প্রমুখ বক্তব্য রাখেন।
ধামইরহাটে পৌর যুবলীগের নব নির্বাচিত কমিটির অভিষেক
নওগাঁর ধামইরহাটে পৌর যুবলীগের নব নির্বাচিত কমিটির অভিষেক ও মাসিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ধামইরহাট ভবনে পৌর যুবলীগ সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম।
