ধুনটে ৪ আওয়ামী লীগ নেতা সাময়িক বহিষ্কার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১৯:৪২

দল  মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায়  অংশ নেয়ায় বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন- মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছাবেদ আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওসমান গনি, সদস্য আহাজার আলী ভুঞা ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ চাঁন।