মাগুরা সদর হাসপাতালে ছাদের প্লাস্টার খসে আহত ২

আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ২১:২৯
মাগুরা সদর আধুনিক হাসপাতালে রোগীর মাথার ওপর ছাদের প্লাস্টার খসে পড়ে দুইজন আহত হয়েছেন।
 
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- জেলার শ্রীপুর উপজেলার দোসতিনা গ্রামের আখতার মোল্লার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০) ও কলেজ পড়ুয়া ছেলে সাব্বির মোল্লা ( ১৮) । সাব্বিরের মোল্লার মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে এবং সাবিনা ইয়াসমিনের হাতে আঘাত লেগেছে ।
 
আহত  সাব্বির মোল্লা   জানান, রবিবার তাকে কয়েকজন বখাটে যুবক মারপিট করলে মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি হন । এ সময় বেডে সিট না পেয়ে মেঝেতে ছিলেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে তাদের মাথার ওপর ছাদের প্লাস্টার খসে পড়লে মা ও ছেলে আহত হন ।
 
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা, মোক্তাদির রহমান বিশ্বাস জানান, দুজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের আঘাত একটু বেশি ।