ফেনী সদর উপজেলার রাণীরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে জেঠাতো ভাইয়ের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম (৩৫) খুন হয়েছেন। মঙ্গলবার রাতে রাণীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার রাণীরহাট বাজারে জেঠাতো ভাই সুমনের ছুরিকাঘাতে চাচাতো ভাই মো. শহীদুল ইসলাম (৩৫) খুন হয়েছে। রাণীরহাট বাজারে একটি দোকানে বসে তারা কথা বলা সময় উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে সুমন উত্তেজিত হয়ে শহীদুল ইসলামকে ছুরিকাঘাত করে। এ সময় শহীদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোর্শেদ জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাণীরহাটে জেঠাতো ভাইয়ের ছুরিকাঘাতে চাচাতো খুন হয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
