ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডে ডাইনি সন্দেহে রবিবার রাতে এক পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার পর গতকাল মঙ্গলবার ওই ঘটনায় অন্তত দশজনকে গ্রেফতার করা হয়েছে।
রাজ্যের পুলিশ জানিয়েছে, স্থানীয় গ্রামবাসীরা ওই পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তারা বলি দেয়ার জন্য ছোট ছেলেমেয়েদের অপহরণ করেছে। কিন্তু সেই অভিযোগের আদৌ কোনও সত্যতা মেলেনি। ডাইনি অভিযোগে পিটিয়ে বা পুড়িয়ে মারার ঘটনা আদিবাসী-অধ্যুষিত ঝাড়খন্ডে মোটেও বিরল নয়, এবং পুলিশ বা প্রশাসনের বিস্তর চেষ্টা সত্ত্বেও এই প্রথা বন্ধ করা যাচ্ছে না। বিবিসি
