টাঙ্গাইলে বাসচাপায় পথচারীর মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৪:১৬
 
টাঙ্গাইলের রাবনা বাইপাসে বাসচাপায় ছানা চক্রবর্তী (৪৫) নামের এক পথচারী মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
 
নিহত ছানা চক্রবর্তী টাঙ্গাইল ক্লাবে পিয়ন পদে কর্মরত ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল পৌর এলাকার পূর্ব আদালত পাড়ার শাহ পাড়ায়। 
 
সার্জেন্ট ইফতেখারুল জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস নামক স্থানে রাস্তা পারাপারের সময় এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। 
 
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।