চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আজ সোমবার শুরু হচ্ছে ন্যাশনাল ক্যামপাস জার্নালিজম ফেস্ট-২০১৯। চট্টগ্রাম সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ক্যামপাস সাংবাদিকদের নিয়ে দুইদিন ব্যাপী উত্সবটি চলবে ১৮ ও ১৯ মার্চ পর্যন্ত। এতে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি সংগঠনের প্রায় আড়াই শতাধিক সাংবাদিক প্রতিনিধি অংশ নিবে। দুই দিনব্যাপী এই উত্সবের প্রথম দিন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যামপাসে এবং দ্বিতীয় দিন কক্সবাজারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। অনুষ্ঠানে লার্নিং সেশনের পাশাপাশি থাকবে কমিউনিটি রেডিও শীর্ষক প্রেজেন্টেশন।
