ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে এ বছর গরম হাওয়ার কারণে জমিতে ধানের ফসলে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এর আগের মৌসুমে বাম্পার ফলন হলেও বিরি-২৮ রোপিত ধানের ক্ষতির কারণে দিশেহারা অবস্থা কৃষকদের। সবচেয়ে বেশী গরম হাওয়ায় ক্ষতিগ্রস্থ এলাকা রয়েছে কসবা উপজেলা বিনাউটি ইউপির আকাবপুর ও চক চন্দ্রপুর মাঠে। এই মাঠে প্রায় ২০ একর জমির ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। আকাবপুরের অহিদ মিয়াসহ জমির অনেক মালিকরা জানান, গরম হাওয়ার দরুন মাঠের ফসল নষ্ট হয়ে পড়েছে।
এই দিকে কসবা উপজেলা কৃষি অফিসার মো. কবীর হোসেন জানান, অকালে বা অসময়ে চারা রোপন ও রোপনের মধ্যভাগ সময়ে সেচ প্রদানে ব্যর্থ অপর দিকে মাঠে প্রচন্ড গরম হাওয়ার কারণে ফসলি জমির অধিকাংশ ধানে চিটা পড়ছে। এতে ফলন কম হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
