সুন্দরবনে মহিষ চরানোয় জরিমানা

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৮:২৫
 
সুন্দরবনে মহিষ চরানোর অভিযোগে একজনকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে বন আইনে মহিষ মালিক সোহেল ফরাজীকে  ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল মণ্ডল।
 
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ‘সকাল ১০টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামের সোহেল ২০টি মহিষ নিয়ে সুন্দরবনের ধানসাগরে কাঁচা ঘাস খাওয়াচ্ছিল। এ সময় বনকর্মীরা তাকে মহিষসহ আটক করে।’
 

ভ্রাম্যমাণ আদালত তাকে মহিষ প্রতি দুশো টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করে বলে জানান তিনি।