ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এক কৃষককে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাতে করে খুন করা হয়েছে। নিহত আলম মিয়া উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের মনসুর আলীর ছেলে।
নিহতের প্রতিবেশী জীবন মিয়া জানান, কয়েকদিন পূর্বে কৃষক আলম মিয়ার মাইজচর এলাকার হুটির কলের কাছে জমির পাকা ধান খেয়ে ফেলে পাশ্ববর্তী উপজেলা নাসিরনগরের হরিপুর গ্রামের এক গরু। ওই সময় আলম গরুকে লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দেয়। এ সময় গরুর মালিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। দুপুরে আলম তার ধানী জমি দেখতে ওই এলাকায় যায়। এ সময় হরিপুর গ্রামের জালাল উদ্দিন, জিয়াউদ্দিন, নাসিরউদ্দিন, জহির উদ্দিন, মহসিন, আলীম, জসিম, মনিরসহ আরো কয়েকজন বল্লম, রামদা নিয়ে তার উপর উপর্যুপরি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
