তারাগঞ্জে নিহত ১২ জনের তিনজনের বাড়ি সৈয়দপুরে

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৯:১৪
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২ জনের মধ্যে তিনজনের বাড়ি সৈয়দপুরে বলে জানা গেছে। এরা হলেন আব্দুল মতিন (৩০), মোহাম্মদ আলী ওরফে কালা (৩৪) ও বাবু (৩৪)।
 
রংপুরের তারাগঞ্জ উপজেলার ১৩ মাইল এলাকায় দুটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ৮ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৩ জনই সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বলে জানা গেছে। তারা হলেন-উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পশারীপাড়ার সাবেত আলীর পুত্র আব্দুল মতিন, মৃত ইউনুস আলীর পুত্র মোহাম্মদ আলী ওরফে কালা ও একই ইউনিয়নের কবিরাজপাড়ার আজগার আলীর বাবু । এরা সকলেই এক্সক্লুসিভ পরিবহনের  যাত্রী ছিলেন।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম ও খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।