ঘাটাইলে ৯টি ক্লিনিকে অভিযান, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৯:৫৯
ঘাটাইল পৌরসভায় বুধবার ৯টি ক্লিনিক ও হাসপাতালে র‌্যাব-১২ টাঙ্গাইল অভিযান চালিয়ে সাড়ে লাখ টাকা জরিমানা করেছে।
 
র‌্যাব-১২-এর টাঙ্গাইল এর অধিনায়ক মহি উদ্দিন ফারুকী  জানান, ক্লিনিক পরিচালনা নীতিমালা অনুসারে ক্লিনিক গুলোতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনেসিয়ান না থাকায় এবং অপরিচ্ছন্ন থাকার কারণে ক্লিনিক মালিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কায়সার খসরু। জরিমানা করা ক্লিনিকগুলো হল- মুন নাসিং হোম, মেডিকেয়ার ক্লিনিক, কোমফোর্ট হসপিটাল, তানজিনা মেমোরিয়াল হাসপাতাল, নিউ লাইফ ক্লিনিক, গ্রামীণ হাসপাতাল, ডিজিটাল ক্লিনিক, প্রাইম হাসপাতাল ও মা হাসপাতাল।