নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে জামতলা এলাকার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হল আমেনা আক্তার রীতা ও তার বোন শাপলা বেগম।
ফতুল্লা মডেল থানার এএসআই কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জামতলা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মাসুম গ্রেফতারকৃত দুই নারীকে নিজের স্ত্রী পরিচয়ে বিভিন্ন ভাড়াবাড়িতে রেখে ইয়াবা ও মাদকের ব্যবসা চালাত।
