মেঘনার ভাঙন প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে ১০ কিলোমিটার জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ থেকে করুণানগর বাজার পর্যন্ত এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন- হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মোতালেব, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আমিন মাস্টার, অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, অ্যাডভোকেট আনোয়ারুল হক, চরফলকন ইউপির সাবেক চেয়ারম্যান এ এন এম আশরাফ উদ্দিন প্রমুখ।
