একসঙ্গে পাঁচ সন্তান: একজনের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১২:১৩
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম নেয়া পাঁচ সন্তানের একজন মারা গেছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাত আটটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আরজিনা বেগম (৩২) নামে এক অন্তঃসত্ত্বা নারী পাঁচ সন্তানের জন্ম দেন।
 
হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে তিনটায় দুই মেয়ের একজন মারা গেছে। বাকি চার শিশু সুস্থ আছে।
 
হাসপাতালের সহকারী অধ্যাপক সিরাজুম মুনিরা ডেইজী বলেন, ‘জন্মের পর থেকে একটি মেয়ে অসুস্থ ছিল। তাকে নিয়ে আমরাও আশঙ্কায় ছিলাম। শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।’ 
 
উল্লেখ্য, বিয়ের একযুগ পর পাঁচ সন্তানের মা হন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কিসামত শেরপুর গ্রামের সিরিকুল শেখের স্ত্রী আরজিনা বেগম।