মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, অব্যাহত থাকার পূর্বাভাস

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৪:০৫
টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
ঢাকায় বাতাসের গতি ৮ থেকে ১২ কি.মি. দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বয়ে যাচ্ছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮০ শতাংশ।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
 
এতে বলা হয়, ময়মনসিংহ, টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত: শুস্ক থাকতে পারে।
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বাসস।