হাতীবান্ধায় আম্বুলেন্সে রোগী বেশে গাঁজা ব্যবসা, আটক ৪

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৪:৫৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী তিস্তা ব্যারেজ চেকপোস্টে একটি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গাঁজা ও ব্যবসার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
 
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  তিস্তা ব্যারেজ চেকপোস্টে অভিযান চালিয়ে রোগী বেশে রংপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় ‘ইউনাইটেড রংপুর হাসপাতাল’ নাম লেখা ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী উপজেলার ধওলাই এলাকার সফিকুল ইসলাম, রংপুরের কোতয়ালী থানার হাসনা বাজার ও বার ঘরিয়া এলাকার ছাদেকুল ইসলাম, মোজাফ্ফর রহমান এবং আ. শফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় এসব গাঁজা ও ব্যবসার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
 
হাতীবন্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মতিন প্রধান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা করে তাদেরকে আদলতে সোপর্দ করা হয়েছে।