মুক্তাগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৫:০৬
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাকিব (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
 
বৃহস্পতিবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিব পৌর এলাকার নন্দীবাড়ি গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বাড়ির পাশে গোসল করতে গিয়ে সাকিব গভীর নলকূপের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন সাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।