শিবালয়ে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৫:২৮
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নীলগ্রাম নামক স্থানে ভুট্টা খেত থেকে অজ্ঞাত এক নারীর (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর পরনে নীল রঙ্গের সেলোয়ার কামিজ ছিল।
 
বৃহস্পতিবার  স্থানীয়দের খবরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ জানায়, ওই নারীর মুখ এসিডে ঝলসে দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।