সিরিআ’তে পাওলো দাবালার জোড়া গোলে লাজিওর বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে জুভেন্টাস। অন্য ম্যাচে গেওনার বিপক্ষে ১-০ ব্যবধানে হার মানে ইন্টার মিলান।
বর্তমান চ্যাম্পিয়ন জুভিরা ঘরের মাঠ তুরিনে লাজিওকে আতিথিয়েতা জানায়। তবে ম্যাচের ৩৯ মিনিটে মারিও মানজুকিচের গোলে লিড পায় স্বাগতিকরা। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় জুভিরা। এরই ফলে ৫২ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার দাবালা।
অন্যদিকে ইন্টারের হারের ফলে ৩৪ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে রইল দলটি। আর সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো তুরিনের ওল্ড লেডিরা।
