বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মনজুর কাদের, লোকমান হোসেন ভু্ইয়া, শফিউল আরেফিন টুটুল প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে
আগে থেকেই গুঞ্জণ চলছিল, অন্য কোন পদে না হলেও, অন্তত সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম। এই একটি পদে সাবেক ফুটবলার এবং বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শেদী নির্বাচিত হয়ে যেতে পারেন। গুঞ্জনটাই সত্যি হলো। তাকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন।
বাফুফে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দীন সিনিয়র সহ-সভাপতি পদ থেকে দেওয়ান শফিউল আরেফিন টুটুল, মঞ্জুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়ার নাম প্রত্যাহারের প্রেক্ষিতে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।
ফলে ৩০ এপ্রিল নির্বাচনে ২১ পদের মধ্যে ২০ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
