সিংগাইরে গাড়িচাপায় ভিক্ষুক নিহত

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:২২
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গাড়িচাপায় বদু (৬০) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার দুপুরে সিংগাইর-মানিকগঞ্জ সড়কের খোলাপাড়া কুদ্দুস কোম্পানির ইটভাটার পাশে এ ঘটনা ঘটে। বুদুর বাড়ি সিংগাইর উপজেলার তেলিখোলা গ্রামের।  
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষা শেষে রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছিলেন বদু। এ সময় চালক মালবাহী মাহেন্দ্র গাড়িটি বদুর উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
সিংগাইর থানার এসআই মনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মাহেন্দ্র গাড়িটি থানায় আনা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে।