কাউখালীতে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৭:২৫
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি আউশ মৌসুমে উফশী ধান চাষ সম্প্রসারণে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫টি ইউনিয়নের ৫২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ ছাড়া প্রতি কৃষককে সেচ সহায়তা বাবদ  ৪০০ টাকা করে প্রদান করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবির, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু, পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. আবুল হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম নুরুল হক ও জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক মো. শাহ আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকার, কৃষক লীগের আহ্বায়ক চন্দ্রন কুমার দে প্রমুখ।