নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ৬৫/৭০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধার লাশ পড়ে রয়েছে।
উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান বারি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এক অটো চালক হাসপাতালের জরুরি বিভাগে ওই বৃদ্ধাকে নিয়ে আসে। বৃদ্ধাটি অটোতে উঠতে গিয়ে রাস্তায় পড়ে গিয়েছিল বলে বৃদ্ধাটিকে হাসপাতালে রেখে অটো চালক কৌশলে পালিয়ে যায়।
অনেক খোঁজাখুজির পরও বৃদ্ধাটির পরিচিত কাউকে না পাওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হয়। দুপুর ১ টার সময় তার মৃত্যু ঘটে।
তিনি আরো জানান, বৃদ্ধার পরনে কালো বোরখা ও তার সাথে একটি ব্যাগ, কাপর, কিছু জিলাপি, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তারিখের নীলফামারী সভিল সার্জন্ট ডা. আব্দুর রশিদের দেওয়া একটি চিকিৎসা পত্র পাওয়া গেছে। চিকিৎসা পত্রে রাবেয়া নাম রয়েছে। এ ব্যাপারে ডোমার থানায় অবহিত করা হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত বৃদ্ধার লাশটি হাসপাতালে রয়েছে।
