সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে সংস্কৃতির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূকাভিনয় এবং উম্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর থিয়েটারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া দিনব্যাপী এ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ, কলা ও মানবিক অনুষদ এবং পুরাতন কলা ভবনের সামনে অনুষ্ঠিত হয়। প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সাংস্কৃতিক কর্মীরা।
