লোকসান কমাতে রেলের ভাড়া বাড়ানোর পরামর্শ

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০৮:৪১
বছরে প্রায় আটশ’ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বাংলাদেশ রেলওয়েকে। এই লোকসান কমিয়ে আনতে রেলের ভাড়া বাড়ানোর পাশাপাশি মালামাল পরিবহন করে আয়ের পথ তৈরির পরামর্শ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে যাত্রী সেবার মান বৃদ্ধি ও যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করারও সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
 
কমিটি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তাজুল ইসলাম ও সামশুল হক চৌধুরী অংশ নেন। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০১৫-১৬ অর্থবছরে মোট প্রকল্প ৩৯টি, এরমধ্যে বিনিয়োগ প্রকল্প ৩৪টি এবং কারিগরি সহায়তা প্রকল্প পাঁচটি।