ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শামীম বিশ্বাস নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরই মধ্যে নিহতের দুই ভাই গা ঢাকা দিয়েছে।
শুক্রবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামে নিহতের বাড়ির পাশের পান বরজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি মৃত কদর বিশ্বাসের ছেলে।
মৃতের স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
জানা গেছে, সকালে বরজের ভিতর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার গিয়ে পুলিশের সন্দেহ হয়। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিহতের দুই ভাই পলাতক রয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
