নিকলীতে প্রতিবন্ধী কলেজ ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৬

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলীতে স্নাতক পড়ুয়া এক প্রতিবন্ধী ছাত্রীকে (২০) ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষক অরুণ সূত্রধর এবং তার সহযোগীর শাস্তির দাবিতে শনিবার মানববন্ধন করা হয়েছে। নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজের সামনে কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। নিকলী থানার ওসি মোঃ নাসিরউদ্দিন ভূইয়া জানান, বিষয়টি আমার জানা নেই। মানববন্ধন হওয়ার খবর পেয়ে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তারা কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলাটি জুডিশিয়াল তদন্ত করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তার জানান, ধর্ষিতা ছাত্রীর খোঁজখবর নেয়া হচ্ছে। ধর্ষক ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তিতে উপজেলা প্রশাসন সকল প্রকার সহযোগিতা করবে।