ডাবস্ম্যাশ মানে কোনো জনপ্রিয় কোনো গানের সঙ্গে ঠোট মেলানো। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের অনেক তারকারাই ডাবস্ম্যাশের ভিডিও করেছেন। পিছিয়ে নেই বাংলাদেশের সবচেয়ে বড় তারকারাও।
জাতীয় ক্রিকেট দলের মাশরাফি ও তাসকিন আহমেদ একটি ডাবস্ম্যাশ তৈরি করেছেন দেশে জনপ্রিয় হওয়া একটি র্যাপ গান নিয়ে। ডিজে রাহাতের ফিচারিং ‘কোপা সামসু’ গানটিতে দুজনে অভিনয় করেছেন। শুক্রবার সকালে তাসকিনের ফেসবুক থেকে আপ করা হয় এটি। আর মুহূর্তেই যেন এটি সংক্রামক হয়ে গেছে। ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
এতে দেখা যায়, শুরুটা করেছেন তাসকিন। পরে শেষ করেছেন মাশরাফি।
