পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৭

ইত্তেফাক ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

বরিশাল: রবিবার সকালে বরিশালের উজিরপুরের সোনার বাংলায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম কাওসার হাওলাদার (৬)। সে উপজেলার শিকারপুর এলাকার মান্নান হাওলাদারের ছেলে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল।

মাগুরা: রবিবার দুপুরে মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। তার নাম অনিক শেখ (২৬)। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর দুজন। মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।                             

ডোমার (নীলফামারী): শনিবার সন্ধ্যায় ডিমলার খগারহাট সড়কের খগারহাট এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। তার নাম জাহিদুল ইসলাম (৩২)। সে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি রেজোয়ান ইসলামের বড় ভাই ও আব্দুল হাইয়ের ছেলে।