জাপানে প্যানাসনিক ওপেনে শুরুটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
জাপানের চিবা কান্ট্রি ক্লাব উমেসাতো কোর্সে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলায় চারটি বোগি ও একটি বার্ডি করে ১৪ জনের সঙ্গে যৌথভাবে ৮৮তম স্থানে রয়েছেন সিদ্দিকুর।
পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে রয়েছেন স্বাগতিক জাপানের রাইয়ুতারো নাগানো।
