কাউখালীতে লক্ষাধিক টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৭:১৯
 
পিরোজপুরের কাউখালীতে উপজেলার চিড়াপাড়া নদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছধরা অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় নদীর বক্ষে মাছ ধরা অবস্থায় অবৈধ কারেন্ট জাল ও বাঁধা জাল আটক করে আদালত।
 
মত্স্য অফিস সূত্রে জানা গেছে, আটককৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক দেড় লক্ষাধিক টাকা।
 

কাউখালী উপজেলা মত্স্য কর্মকর্তা ফণি ভূষণ পাল জানান, আটককৃত কারেন্ট জাল স্থানীয় পুরাতন কোট বিল্ডিং চত্বরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে ফেলা হয়েছে। চলতি মত্স্য প্রজনন মৌসুমে এ অভিযান অব্যাহত থাকবে।