কক্সবাজারের পূরাকীর্তি সমৃদ্ধ এলাকা রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারে ২২ এপ্রিল শুক্রবার প্রতিবছরের মত এবারও বৌদ্ধদের স্বর্গপূরী উৎসব ও ব্যূহচক্র মেলা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এ ধর্মানুষ্ঠানে বৌদ্ধ ধর্মালম্বীরা ছাড়াও দেশ-বিদেশের শতশত পর্যটকও অংশগ্রহণ করেন। ধর্মসভায় সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত রামু সীমা বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সত্যপ্রিয় মহাথের। স্বাগত বক্তব্য রাখেন শ্রীমৎ সারমিত্র থের, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের মহাপরিচালক শ্রৗমৎ করুনাশ্রী ভিক্ষু, শিলপ্রিয় ভিক্ষু, প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমুখ।
