উপজেলা পরিষদ নির্বাচন

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৭

প্রচারণায় সরগরম কিশোরগঞ্জ সদর

কিশোরগঞ্জ প্রতিনিধি

জমে উঠেছে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন। পোস্টারে ছেয়ে গেছে  জেলা শহর ও কিশোরগঞ্জ সদর উপজেলার গ্রামাঞ্চলের রাস্তা ও হাট-বাজার সমূহ। চায়ের স্টলের আড্ডাসহ সর্বত্রই এখন আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে উপজেলা নির্বাচন। চলছে প্রার্থীদের অতীত ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে বিচার-বিশ্লেষণ। প্রার্থীদেরও  যেন দম ফেলার সময় নেই। চলছে গণসংযোগ ও কর্মীসভা।

কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ সমর্থিত সাকাউদ্দিন আহাম্মদ রাজন (নৌকা), স্বতন্ত্র মামুন আল মাসুদ খান (কাপ-পিরিচ), কামরুর নাহার লুনা, সালাহউদ্দিন আহমেদ (আনারস) ও ন্যাশনাল পিপলস পার্টির মো. সুমন মিয়া (আম)।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আব্দুল জলিল (বৈদ্যুতিক বাল্ব), পল্লব কর (টিয়া পাখি), মাহাবুবুর রশীদ (মাইক), মো. আব্দুর রেজ্জাক (চশমা), মো. আব্দুস সাত্তার (তালা), শাহজাহান কবীর (টিউবওয়েল) ও সৈয়দ তৌহিদ (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা সুইটি (ফুটবল), তাহমিনা আক্তার নাজমা (কলস) ও মাছুমা আক্তার (হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৪ মার্চ কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা

পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

 ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। রবিবার দুপুরে ঠাকুরগাঁও রোড এলাকার সুগার মিলের পিছনে রেললাইনের নিচে কাটা পড়ে এই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয় বলেন জানান সদর থানার এস.আই চন্দন। তাত্ক্ষণিকভাবে মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। রেলস্টেশন মাস্টার আখতারুল ইসলাম জানান, পঞ্চগড় রেলস্টেশন থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন।