দুর্নীতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে ধরা হবে: দুদক চেয়ারম্যান

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২০:৫২
 
দুর্নীতিগ্রস্ত সবাইকে পর্যায়ক্রমে ধরা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শুক্রবার সাভার বিশ্ববিদ্যালয় কলেজে দুর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি বলেন, ‘কাউকে আমরা ছাড় দেব না।’ বাংলাদেশের যে উন্নয়ন হওয়া দরকার দুর্নীতির কারণে তা হচ্ছে না বলে মনে করেন তিনি।
 
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই এ দেশের ভবিষ্যত। তোমাদের মানুষ হতে হবে। তাই আমরা যদি দুর্নীতি উচ্ছেদ করতে না পারি, তাহলে আমরা অন্ধকারের দিকে চলে যাব।
 

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এনামুর রহমান ও দুদকের মহা-পরিচালক মো. শামসুল আরেফিন। সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন।