কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলী হোসেন ভোট কেন্দ্র দখল, জাল ভোট ও অ্যাজেন্টদের বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার বেলা পৌনে ১১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ভোট বর্জনের এ ঘোষণা দেন।
অভিযোগে বলা হয়, তার প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী সেকান্দর আলীর কর্মীরা সকাল থেকে বহিরাগতদের সমবেত করে কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারের মধ্য দিয়ে ভোট কেন্দ্র দখল, জাল ভোট ও তার এজেন্টদের বের করে দিয়েছে। এ সময় প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও কোনো সহায়তা পাওয়া যায়নি।
