মাসে ‘ডার্ক ওয়েব’ থেকে ফেসবুকে ১০ লাখ ব্যবহারকারী

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১২:৫০
হ্যাকারদের হাতে প্রায় অরক্ষিত-ই অনলাইন ব্যবহারকারীরা। এসব সাইবার অপরাধীরা নিয়মিত-ই বিভিন্ন ডিভাইস থেকে নামীদামী ওয়েবসাইটে ঢুঁ মেরে থাকে। শুধু হ্যাকার-ই নয়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে নজরদারি করে থাকে বিভিন্ন দেশের প্রশাসনও। ফলে ‘ডার্ক ওয়েব’ বলে খ্যাত প্রক্সি ব্রাউজার ‘থর’-এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। নিজেদের নিরাপত্তার স্বার্থে অতীতের চেয়ে বেশি পরিমাণে ‘থর’ বেছে নিচ্ছেন বিশ্বের অনলাইন ব্যবহারকারীরা।
 
বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর এই মাধ্যমটিতে থর থেকে প্রতি মাসে ১০ লাখ ব্যবহারকারী লগ-ইন করে থাকেন। আজ শনিবার এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
 
ফেসবুক কর্তৃপক্ষের ঘোষণায় বলা হয়েছে,  গত মাসে থর ব্রাউজার ও অরবিট থেকে ১০ লাখ মানুষ তাদের সোশ্যাল নেটওয়ার্কে প্রবেশ করেন। আর সবাই মূলত থর ব্রাউজারের জন্য ফেসবুকের  ‘.অনিওন’ ডোমেইন ও অরবিটের মাধ্যমে ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপের রুট হয়ে ফেসবুকে লগ-ইন করেন।
 
ফেসবুক আরও জানিয়েছে, থর দিয়ে ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছেই। গোপনীয়তা, প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্যই মূলত থর দিয়ে ফেসবুক ব্যবহার করা হচ্ছে। সূত্র- দ্যা নেক্সট ওয়েব।