জাল ভোট দেয়ার চেষ্টায় ৩ যুবকের অর্থদণ্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৩:১৩
 
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে তিনজনকে অর্থদণ্ড করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
 
দণ্ডিতরা হলেন, পিরোজপুর গ্রামের সাজেদুর রহমান (১৪), সাগর আহমেদ (১৪) ও আব্দুস সামাদ (১৫)।
 
পিরোজপুর মাদ্রাসা ভোট কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে তাদের কর্তব্যরত পুলিশ তাদের আটক করেন।
 
পরে স্ট্রাইকিং ফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর আদালতে সোপর্দ করলে বেলা ১২ টার দিকে তিনজনকে ১৮০০ টাকা করে অর্থদণ্ড করেন।
 
এর আগে সকাল ১১টার সময় পিরোজপুর দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে হরিণ ও নৌকা মার্কায় জাল ভোট দেয়ার চেষ্টাকালে পুলিশ আটক করে।