জাপানে আরো পেছালেন সিদ্দিকুর

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৭:৫০
খারাপ সময় যেন কাটছেই না সিদ্দিকুর রহমানের। জাপানে প্যানাসনিক ওপেনে তৃতীয় রাউন্ডে আরও বাজে খেলে ৭৭তম স্থানে নেমে গেছেন বাংলাদেশের সেরা এই গলফার।
 
শনিবার চিবা কান্ট্রি ক্লাবের উমেসাতো কোর্সে তৃতীয় রাউন্ডে চারটি বোগি ও একটি বার্ডি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে যুগ্মভাবে ৭৭তম স্থানে রয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ১৮ জনের সঙ্গে ৬১তম স্থানে ছিলেন সিদ্দিকুর।
 
চারটি বোগি ও একটি বার্ডি দিয়ে জাপানের এই আসর শুরু করেন দুটি এশিয়ার ট্যুর ওপেন জয়ী গলফার। দ্বিতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও দুটি বোগি করা সিদ্দিকুর তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে কাট-এর ওপরে থেকে তৃতীয় রাউন্ডে ওঠেন।
 
আসরে তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে নয় শট কম খেলে শীর্ষে রয়েছেন ভারতের শিব কাপুর।