কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ফ্যান’ দেখার সুযোগ করে দিলেন শাহরুখ খান। ছবিটি সাকিব আল হাসানরা দেখলেন বেশ রাজসিকভাবেই।
দলের বোলিং কোচ ওয়াসিম আকরাম ও অধিনায়ক গৌতম গম্ভীরের মাঝের আসনে বসে ছবিটি দেখেছেন সাকিব। খুব বেশি কিছু না বললেও ‘ফ্যান’ দেখে মুগ্ধ সাকিব। বলেছেন, ‘খুবই ভালো ছবি।’
ফ্যান দেখার দলে ছিলেন ব্র্যাড হগ, জ্যাক ক্যালিসরাও। ক্রিকেটের বাইরে দারুণ এক সন্ধ্যা কাটিয়েছেন বলে জানায় কেকেআর।
