সপ্তাহে ৭ দিন লাইব্রেরি খোলা চাই

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৪৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতি বছরই শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে নতুন গবেষণা বা নতুন পদ্ধতি, প্রযুক্তি উদ্ভাবন করে চলেছেন। এ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে ৫ দিন ক্লাস হয় এবং দুইদিন ক্লাসের কার্যক্রম বন্ধ থাকে। কিন্তু ক্লাসের সঙ্গে পাল্লা দিয়ে এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিও শুক্রবার সম্পূর্ণ বন্ধ ও শনিবার অর্ধদিবস খোলা থাকে। সাধারণত ৫ দিন ক্লাস হওয়ায় ছাত্রছাত্রীরা সবকিছু গুছিয়ে উঠতে পারে না। বন্ধের দিনগুলো এ ব্যাপারে তাদের অনেক সাহায্য করে। কিন্তু এ সাহায্য অনেকাংশে কমিয়ে দেয় কেন্দ্রীয় লাইব্রেরি। কারণ ক্লাস বন্ধের দিনগুলোতে কেন্দ্রীয় লাইব্রেরিও বন্ধ থাকে। এতে ছাত্রছাত্রীদের পড়ালেখায় ব্যাপক অসুবিধা হয়। তাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে বিনীত আবেদন এই যে, সপ্তাহে ৭ দিনই কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম চালু রাখুন।

আতিকুর রহমান

কৃষি প্রকৌশল ও কাারিগরি অনুষদ,

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ২২০২