ওয়ালটন ট্যালেন্ট হান্ট স্কুল দাবা প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২১:২৮
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও গোল্ডেন স্পোর্টিং ক্লাব এর আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ালটন ট্যালেন্ট হান্ট স্কুল দাবা প্রশিক্ষণ কর্মশালা’। শনিবার রাজধানীর ধানমন্ডি গভঃবয়েজ হাইস্কুলে দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্কুলটির ৫ শতাধিক ছাত্র অংশগ্রহণ করে।
 
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ধানমন্ডি গভঃবয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইনছান আলী।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেকসহ অন্যান্যরা।
IMG0
 
এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘মূলত এটা ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। এটার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দাবার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি তাদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করা হচ্ছে। কারণ, দাবা একটি সৃজনশীল খেলা। যা ছাত্র-ছাত্রীদের মেধাকে আরো শানিত করে। বৃদ্ধি করে তাদের সৃজনশীলতা। এই ধরনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতায় ওয়ালটন গ্রুপ বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করে আসছে। আমার বিশ্বাস এটি মেধাবী খেলোয়াড়দের খুঁজে পেতে সাহায্য করবে।’