দিল্লির কাছে ১০ রানে হারলো মুম্বাই

আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২১:৫০
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ১০ রানে হেরে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মুম্বাই থেমে গেলো ৭ উইকেটে ১৫৪ রানে।এ নিয়ে ৬ ম্যাচের চারটিতেই হারলো মুম্বাই। আর ৪ ম্যাচের ৩টিতেই জিতলো দিল্লি ডেয়ারডেভিলস।
 
টস হেরে ব্যাট করতে নেমে সাঞ্জু স্যামসনের ৬০ এবং জেপি ডুমিনির অপরাজিত ৪৯ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান করে দিল্লি ডেয়ারডেভিলস।
 
জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ৬৫ রান সত্ত্বেও ১৫৪ রানের বেশি আর যেতে পারলো না মুম্বাই। দিল্লির বোলারদের আক্রমণের মুখে রান তোলার গতিই মন্থর হয়ে যায় রোহিত শর্মা রানআউট হওয়ার পর।