বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার এবং বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির (বানাসাস) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এনজেন্ডার হেলথ বাংলাদেশ-এর ফিস্টুলা কেয়ার প্লাস প্রকল্পের সহযোগিতায় গতকাল ফিস্টুলা বিষয়ক বিশেষ আলোচনা, রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসেটট্রিক্যাল এন্ড গাইনীকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী, ডা. শারমিন মাহমুদ, ডা. শিউলি চৌধুরী, অধ্যাপক ডা. বেগম নাসরিন, নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা সোমা, সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী প্রমুখ।
অধ্যাপক ডা. তৃপ্তি রাণী দাশ ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টারকে জাতীয় ফিস্টুলা সেন্টারে রূপান্তর করার দাবি জানান। সেইসঙ্গে তিনি যেসব জটিল ফিস্টুলা রোগীদের চিকিত্সার মাধ্যমে নিরাময় সম্ভব নয় তাদের জন্য পুনর্বাসন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে জোর দেন। —প্রেস বিজ্ঞপ্তি
