বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
উপজেলার ভান্ডারকোট গ্রামে সুকুমার কুন্ডুর পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে। গতকাল রবিবার সকালে দু’থেকে তিন কেজি ওজনের রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন মাছ পুকুরে মরে ভেসে ওঠে। পুকুরের পাড়ে বিষের বোতল দেখে ধারণা করা হয় দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে ক্ষতি করার জন্য এ কাজ করেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন।
